ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনের মরদেহ চট্টগ্রামে আসছে আজ রাতে

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৫:২৬ পিএম

মধ্যপ্রাচ্যের ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনসহ আটজনের মরদেহ চট্টগ্রামে আসছে আজ রাতে। ওমানের মাস্কট থেকে তাদের মরদেহ নিয়ে আজ শনিবার রাত ৮টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২২ ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের করবে।

শনিবার বিকাল চারটার দিকে দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল। তিনি জানান, একই ফ্লাইটে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজন ছাড়াও আরও একজনের মরদেহ আসছে।

এর আগে গত ৮ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল চারটার দিকে ওমানের দুখুম সিদ্দা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা নিহত হন সাত বাংলাদেশি। নিহতরা সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।

নিহত ব্যক্তিরা হলেন- সারিকাইত ইউনিয়নের আমিন মাঝি, মো. আরজু, মো. রকি, সাহাব উদ্দিন ও মো. বাবলু এবং মাইটভাঙার মো. জুয়েল ও রহমতপুরের মো. রনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ৮ অক্টোবর বিকালে সাগরে মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে প্রবাসীদের বহন করা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। তাদের মৃত্যুতে সন্দ্বীপ জুড়ে শোকের ছায়া নেমে আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত