নেশার টাকা না পেয়ে দাদাকে হত্যা থানায় আত্মসমর্পণ

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১২:৪৩ এএম

বগুড়ার শেরপুরে নেশার টাকা না পেয়ে দাদা সাবান আলী ফকিরকে (৬৫) পিটিয়ে হত্যার পর নাতি আশিক হোসেন রানা (২৬) থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।

গতকাল রবিবার সকাল ৮টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের চ-িপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আশিক একই গ্রামের আবু সাইদ সাইফুলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্ত নাতি আশিক দীর্ঘদিন ধরেই নেশার জন্য পরিবারের কাছ থেকে টাকা চাইতেন। মাঝেমধ্যে তিনি দাদার কাছ থেকে টাকা নিতেন। গতকাল সকালে তিনি দাদা সাবান আলী ফকিরের কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকার করায় আশিক ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে রাস্তায় একা পেয়ে আশিক লাঠি দিয়ে দাদার মাথায় আঘাত করেন। এতে সাবান আলী ফকির ঘটনাস্থলেই মারা যান। হত্যার পর অভিযুক্ত নাতি আশিক শেরপুর থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত