জবিতে ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে সিংড়ায় বিক্ষোভ 

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৩:৫৮ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাটোরের সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদল।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টায় কলেজ প্রাঙ্গণে এ বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানুল হক হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিংড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদৎ হোসেন মিন্টু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মিনহাজুর রহমান মনির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিংড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন, সদস্য সচিব উৎপল কুমার, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শিবলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল, সহ-সভাপতি রাকিব, দপ্তর সম্পাদক মিফতাহুল ইসলাম শাইক, ক্রীড়া সম্পাদক রাহুল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিমেল, শাহিনসহ নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত