কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৩:৫৯ পিএম

পটুয়াখালীর কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাছেল হাওলাদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার লতাচাপলি ইউনিয়নের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাছেল লতাচাপলি ইউনিয়নের খাজুরা এলাকার আলি হোসেনের ছেলে। তিনি পেশায় একজন জেলে।  

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জেলে রাছেল অবরোধ চলাকালীন সময় পরিবারের ভরণপোষণের জন্য বাড়ির পাশে রাস্তায় দিনমজুরের কাজ করছিলেন। রশি দিয়ে বৈদ্যুতিক তার সরানোর চেষ্টার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান বলেন, এটা একটা দুর্ঘটনা, পরিবারের অভিযোগ না থাকার কারণে আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত