বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে ঘরে ঘরে ছুটে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির ও ব্যারিস্টার মুহম্মদ নওফল জমির।
বুধবার (২২ অক্টোবর) ৯ম দিনের মতোই তিনি পঞ্চগড় পৌরসভার এক নম্বর ওয়ার্ডের প্রতিটি ঘরে, প্রতিটি জনপদে পৌঁছে দিয়েছেন সত্য, বিশ্বাস ও পরিবর্তনের বার্তা।
ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেন, এই যাত্রা কেবল নির্বাচনের নয়, এটি জাতিকে পুনর্গঠনের যাত্রা। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে নাগরিকের অধিকার নিরাপদ থাকবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বিচার হবে নিরপেক্ষ, গণতন্ত্র হবে জনগণের হাতে, আর রাষ্ট্র হবে জবাবদিহিমূলক। ধানের শীষ মানে মানুষের অধিকার আর সেই অধিকার প্রতিষ্ঠাই আমাদের সংগ্রাম।
তিনি আরো বলেন, তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, প্রশাসনিক সংস্কার, বিচারব্যবস্থা ও অর্থনৈতিক পুনর্গঠনের সুনির্দিষ্ট দিকনির্দেশনা। এই বার্তা আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি— যেন মানুষ বুঝতে পারে, পরিবর্তনের সময় এসেছে, পরিবর্তন হবে জনগণের হাতেই।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউজ্জামান জ্জামান পাটোয়ারী রুবেল, পৌর বিএনপির নেতা শামসুজ্জামান বিপ্লবসহ জেলা, উপজেলা, পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‘কাউকে এসি গাড়িতে করে এসি রুমে রাখা হলে সন্দেহ থেকে যায়’
পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে সরকার