দিনাজপুরের বিরলের কালিয়াগঞ্জে অবস্থিত ধর্মপুর শাল বনে ফাঁদ পেতে পাখি শিকারের সময় রবিউল ইসলাম (৪২) ও সুমন আলী (২৮) নামে দুই কিশারীকে আটক করেছে বনবিভাগ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ শনিবার ভোরে বনের কুকড়িবন নামকস্থান থেকে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম ও সুমন আলী বিরল উপজেলার মোতাপুকুর গ্রামের বাসিন্দা। রবিউলকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের জেল এবং সুমন আলীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ডের আদেশ দেন বিরল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ।
ধর্মপুর বিটের রেঞ্জ কর্মকর্তা মো. মহসিন আলী বলেন, শনিবার ভোরে শিকারীরা নিরীহ পাখিগুলোকে ধরার জন্য ফাঁদ নিয়ে কালিয়াগঞ্জ ধর্মপুর কুকুড়িবনের বিলে ফাঁদ বসায়। এ সময় তাদের ফাঁদে ২টি বক ধরা পড়ে। সঙ্গে সঙ্গে আমাদের টহল টিম ধাওয়া করে দুই শিকারীকে আটক করে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদকে খবর দিলে তিনি এসে তাদের সাজা দেন। পরে তিনি বকগুলোকে অবমুক্ত করে খোলা আকাশে উড়িয়ে দেন।
মেহেরপুরে ৬ ৩য় লিঙ্গের সদস্যসহ ৬০ নারী পুরুষকে বিএসএফের পুশইন
বিরল রোগে কিম কার্দাশিয়ান