নারী ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে আজ ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় ঘটেছে লাল-সবুজের দলের। আজকের ম্যাচ তাই স্রেফ আনুষ্ঠানিকতা। সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সেই হার দেশের ক্রিকেট ভক্তদের জন্য মেনে নেওয়া খুব কঠিন। ক্রিকেটাররাও সেটি মেনে নিতে পারছেন না। সেই দুঃস্বপ্ন ঘুচাতে ভারতের বিপক্ষে আজ ভালো কিছু করতে চায় টাইগ্রেসরা।
ডি. ওয়াই পাতিল স্টেডিয়ামে বেলা সাড়ে তিনটা থেকে শুরু হবে ভারত-বাংলাদেশ ম্যাচ। তার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে ব্যাটসম্যান সোবহানা মোস্তারি বলেন, ‘শ্রীলঙ্কার কাছে হারের পর আমরা রাতে ঘুমাতে পারিনি। গত চার রাত ধরে আমরা ঘুমাইনি। এখন ম্যানেজমেন্ট কোনো নেতিবাচক বিষয় নিয়ে ভাবছে না। ইতিবাচক বিষয় নিয়েই কথা হচ্ছে। কাল সবাই ইতিবাচক থেকেই মাঠে নামব।’
শ্রীলঙ্কার বিপক্ষে লিগ পর্বের ম্যাচটিতে জিততে জিততে মাত্র ৭ রানে হেরেছিল নিগার সুলতানার দল। সেই দুঃসহ স্মৃতি ভুলতে ভারতের বিপক্ষে ভালো কিছু করার প্রত্যয় শোনালেন সোবহানা, ‘টুর্নামেন্ট শেষ, আমাদের শেষ ম্যাচ। ভালোভাবে যেন শেষ করতে পারি। ভুলগুলোর যেন পুনরাবৃত্তি না হয়। ভারতের বিপক্ষে বাংলাদেশে খেলেছি, ভালো অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা কাজে নিয়েই এগোব।’
এক ইনিংসে দুই হ্যাটট্রিক, ক্রিকেটে বিরল ঘটনা
ভারতে অস্ট্রেলিয়ান ক্রিকেটারের শ্লীলতাহানি; যা বলছে বিসিসিআই