নেদারল্যান্ডে ভোটযুদ্ধ

ওয়াইল্ডার্স বনাম বামজোট-শেষ হাসি কার?

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৩:২০ পিএম

নেদারল্যান্ডে শুরু হয়েছে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ। সর্বশেষ জরিপ অনুযায়ী, গের্ট ওয়াইল্ডার্সের নেতৃত্বাধীন ডানপন্থী ফ্রিডম পার্টি (পিভিভি) ২৪ থেকে ২৮টি আসন পেতে পারে, যা বামজোট গ্রিন লেফট/লেবার অ্যালায়েন্সের ২২–২৬টি আসনের চেয়ে বেশি। তবে জরিপে এগিয়ে থাকলেও ওয়াইল্ডার্সের সরকার গঠনের সম্ভাবনা কম। প্রধান দলগুলো ইতোমধ্যে তার সঙ্গে জোটবিরোধী অবস্থান নিয়েছে।

২০২৩ সালে ৩৭টি আসন জয়ী পিভিভির জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। গত নির্বাচনের পর চার দলীয় কনজারভেটিভ জোট মাত্র এক বছরেই ভেঙে পড়ে। এবার আনুপাতিক প্রতিনিধিত্বমূলক ব্যবস্থায় ২৭টি দলের মধ্যে ১৬টি সংসদে স্থান পেতে পারে। বিশ্লেষকদের মতে, আগামী সরকার কেন্দ্রবাম বা মধ্যম-ডানপন্থী জোটের হতে পারে।

ভোটকেন্দ্রগুলো সকাল সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। নতুন সরকার গঠনে কয়েক মাস ধরে চলবে জোট আলোচনা। এরপর সংসদে আস্থাভোটের মধ্য দিয়ে নির্ধারিত হবে সরকার গঠনের চূড়ান্ত পর্ব।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত