চাঁদপুরে সাড়ে ৩শ’ কেজি পচা ইলিশ জব্দ

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৬:৫১ পিএম

চাঁদপুরে সাড়ে ৩শ’ কেজি পচা ইলিশ জব্দ করেছে জেলা ভোক্তা অধিদপ্তর। এ ঘটনায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার বিকেলে বড় স্টেশন মাছঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান নেতৃত্বে দেন অভিযানে।

এর আগের দিন একই বাজারে পচা ইলিশ বিক্রির দায়ে আরেক ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

আব্দুল্লাহ আল ইমরান জানান, চাঁদপুর মাছঘাটে বিক্রির উদ্দেশ্যে ভোলার মনপুরা থেকে আনা ইলিশভর্তি একটি ট্রলারে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ৩শ’ কেজি পচা ইলিশ জব্দ করা হয়। পরে কেরোসিন ঢেলে মাছগুলো মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।

অভিযুক্ত ব্যবসায়ী হেলাল মাঝিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

অভিযানে মৎস্য বিভাগ ও সেনাবাহিনীর একটি দল অংশ নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত