রাশিয়ার গোয়েন্দা সংস্থা এসভিআর মঙ্গলবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে জানিয়েছে, ফ্রান্স ইউক্রেনে প্রায় দুই হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করছে। খবর: অনাদোলু এজেন্সি
বিবৃতিতে বলা হয়েছে, সেনাদের মূল অংশ গঠিত হবে ফরাসি ফোরেন লিজিয়নের আক্রমণ বাহিনী বা স্টর্মট্রুপার দিয়ে, যাদের বেশিরভাগই লাতিন আমেরিকার দেশ থেকে এসেছে। বর্তমানে এই বাহিনীর সদস্যরা ইউক্রেন সীমান্ত সংলগ্ন পোল্যান্ডের এলাকায় অবস্থান করছে এবং সেখানে তীব্র যুদ্ধ প্রশিক্ষণ নিচ্ছে। তাদের শিগগিরই ইউক্রেনের মধ্যাঞ্চলে মোতায়েন করার পরিকল্পনা রয়েছে।
এছাড়া, ফ্রান্সের হাসপাতালগুলো আহত সেনাদের চিকিৎসার জন্য অতিরিক্ত শয্যা তৈরি এবং চিকিৎসকদের মাঠ পর্যায়ের যুদ্ধ পরিস্থিতিতে বিশেষ প্রশিক্ষণ প্রদানের প্রস্তুতিও চলছে।
তবে রাশিয়ার গোয়েন্দা সংস্থা সতর্ক করেছে, যদি এই তথ্য ফাঁস হয়, প্যারিস দাবি করবে এটি কেবলমাত্র ইউক্রেনে পাঠানো একটি ছোট প্রশিক্ষক দলের বিষয়, যারা নবনিযুক্ত ইউক্রেনি সেনাদের প্রশিক্ষণ দেবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইতিহাসের শিক্ষা নাকি যথাযথভাবে বিবেচনা করেন না। রাশিয়া-ইতিহাস বিশেষজ্ঞদের দৃষ্টিতে, ম্যাক্রোঁ নেপোলিয়নের রাশিয়া অভিযান ও পোলটাভায় পরাজয়ের ইতিহাস উপেক্ষা করছেন। বিবৃতিতে এই মন্তব্য যুক্ত করা হয়েছে যে, ‘ইতিহাস কোনো শিক্ষা দেয় না, এটি কেবল অজ্ঞতাকে শাস্তি দেয়।’
দুপুরে বিএনপির সংবাদ সম্মেলন 