৩ দাবিতে প্রাথমিকের শিক্ষকদের আলটিমেটাম

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৭:২৫ এএম

প্রাথমিকে সহকারী শিক্ষক পদটি এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেড প্রদান, শতভাগ বিভাগীয় পদোন্নতি ও উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসনের দাবি আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলনে করেছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ।

গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় সংগঠনের নেতারা সরকারকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। দাবি না মানলে পরীক্ষা বর্জনসহ লাগাতার কর্মসূচির ঘোষণা দেন তারা। এর মধ্যে রয়েছে ২৩ ও ২৪ নভেম্বর অর্ধদিবস কর্মবিরতি, ২৫ ও ২৬ নভেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি, ২৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান ধর্মঘট ও নভেম্বরের মধ্যে দাবি মেনে না নেওয়া হলে বার্ষিক পরীক্ষা বর্জনসহ ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। আনোয়ারুল ইসলাম তোতার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহিনুর আল-আমীন। নূরে আলম সিদ্দিকী রবিউল ও অজিত পালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন তপন কুমার ম-ল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত