প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অবশিষ্ঠ পাঁচটি আসনের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে হবে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।
চট্টগ্রামে মনোনয়নপ্রাপ্তরা হলেন, চট্টগ্রাম-১ নুরুল আমিন, চট্টগ্রাম-২ সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ কাজী সালাহউদ্দিন, চট্টগ্রাম-৫ মীর মো. হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ হুম্মাাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ এনামুল হক এনাম, চট্টগ্রাম-১৩ সরওয়ার জামাল নিজাম ও চট্টগ্রাম-১৬ মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
চট্টগ্রাম-৩, ৬, ৯, ১১, ১৪ও ১৫ আসনের মনোনয়নপ্রাপ্ত হিসেবে কারো নাম ঘোষনা দেওয়া হয়নি। এসব আসনের প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
