ঐতিহ্যের স্বাদ ও শিল্পের সম্ভাবনা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গুড় সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘রস ও গুড়’ নামের একটি সংগঠনের আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা ডেভেলপমেন্ট ক্লাবের সহযোগিতায় এ সম্মেলনের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়।
দেশের ৬৪টি জেলা থেকে প্রায় ৬ শতাধিক গুড় উৎপাদনকারী, গাছি, উদ্যোক্তা এবং গবেষক দিনব্যাপী এ সম্মেলনে অংশ নেন।
