বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ পাঁচ

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৮:২৭ এএম

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন পাঁচজন নেতাকর্মী। 

বুধবার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে বাগোয়ান ইউনিয়নের চৌধুরী পাড়ায় এ সংঘর্ষ ঘটে।

গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন সোহেল, রুবেল, খোরশেদ, ঈসমাইল ও সুমন। আহত সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বিএনপির একটি বৈঠক শেষে কয়েকজন নেতাকর্মী বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে অন্তত পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তা জানান, রাত সাড়ে ১২টার দিকে রাউজান থেকে গুলিবিদ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা চলছে।

রাউজান থানার কর্তব্যরত কর্মকর্তা বলেন, ঘটনার পর পরই ওসি ঘটনাস্থলে গেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত