জয়পুরহাটে বিএনপির মনোনয়ন নিয়ে সংঘর্ষে আহত ২

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম

জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে আক্কেলপুর উপজেলা শহরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন না পাওয়া সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকরা উপজেলা পরিষদ এলাকায় সমবেত হন। এ সময় ধানের শীর্ষ প্রতীকে মনোনীত প্রার্থী সাবেক ডিসি ও সচিব আব্দুল বারীর সমর্থকরা সেখানে গিয়ে হামলা চালান বলে তারা জানায়।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোস্তফা গ্রুপের দুজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত