‘ধানের শীষের বিজয় মানে নৌকার বিজয়’ বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম

‘ধানের শীষের বিজয় মানেই নৌকার বিজয়’ বক্তব্যের প্রতিবাদে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শনিবার (৮ নভেম্বর) বিকালে উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল সারিয়াকান্দি উপজেলা শহরের পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। পরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে উপজেলা বিএনপির সহ সভাপতি নাদিরুজ্জামান সাঈদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নূরুল ইসলাম বাদশা, পৌর বিএনপির সহ সভাপতি আমিরুল মোমিন পিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রিপন মাহমুদ বিতান, সাধারণ সম্পাদক মিলন খলিফাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি এবং সম্পাদকসহ বিএনপির নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বগুড়া-১ আসনে সদ্য বিএনপির মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম সোনাতলার একটি সমাবেশে বক্তব্য রেখেছেন, ‘ধানের শীষের বিজয় মানেই নৌকার বিজয়।’ তারা এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা বলেন, এ বক্তব্যের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার ইঙ্গিত দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত