আমি বাঁচতে চাই : তারেক রহমান

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম

দলের নিবন্ধনের দাবিতে অনশনরত ‘আমজনতার দল’-এর সদস্যসচিব তারেক রহমান রবিবার (৯ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বলেন, ‘আমি বাঁচতে চাই। সিদ্ধান্ত ছাড়াই পালাচ্ছেন ইসি কর্মকর্তারা।’ এ সময় তার অনশনকাল ১২৫ ঘণ্টা অতিক্রম করে।

তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো সাড়া দেওয়া হচ্ছে না। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এক সাংবাদিককে বলেন, ‘৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই। আপনি আমাকে বলেন...ক্যান ইলেকশন কমিশন গো বিয়ন্ড দ্য রুলস? সো...ইউ গট মাই আনসার।’

উল্লেখ্য, গত ৪ নভেম্বর তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু ‘আমজনতার দল’ বাদ পড়ায় তারেক রহমান নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে অনশন শুরু করেন। এখন পর্যন্ত তারেক রহমানের শারীরিক অবস্থার অবনতি ঘটলেও নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত