রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ার সীমান্তবর্তী চরে সন্ত্রাস বিরোধী যৌথ অভিযানে ২১জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু দেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা চরে আধিপত্য বিস্তারকারী কাকন বাহিনীর সদস্য বলে জানা গেছে।
গত ২৭ অক্টোবর চার জেলার সীমান্তবর্তি চরে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ৩জন নিহত হন। এর পরই ব্যাপকভাবে আলোচিত হয় কাকন বাহিনীর নাম।
পদ্মার চরে কাকন বাহিনীর বিরুদ্ধে গুলি করে মানুষ হত্যা, বালু ও চরের ফসল লুট, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ উঠে। এরই পেক্ষিতে শনিবার দিবাগত রাত থেকে রবিবার সকাল পর্যন্ত আইনশৃঙ্খলাবাহিনী অভিযান চালায় পদ্মার চরে।
রাজশাহীরর বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরে চলা পুলিশ, র্যাব ও এপিবিএন সদস্যদের যৌথ এই অভিযানের নাম দেয়া হয় ‘অপারেশন ফার্স্ট লাইট’।
