দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৩১৫ জনের মৃত্যু হলো। এ সময় নতুন করে ১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (২৩৯ জন) হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭২ জন ছাড়াও বরিশাল বিভাগে ১৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫৭ জন, চট্টগ্রামে ১৫১ জন, রাজশাহীতে ১০৯ জন, ময়মনসিংহে ৮৯ জন, খুলনায় ৭০ জন, রংপুরে ১২ জন, এবং সিলেটে ৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
ইসির সিদ্ধান্ত অবৈধ, বহাল থাকছে বাগেরহাটের চারটি আসন