নারায়ণগঞ্জে আ.লীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১০ নভেম্বর) রাতে ফতুল্লা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন (২৫), কাশিপুর হাটখোলা এলাকার আওয়ামী লীগ কর্মী সুমন (৩৭), শাহ আলম (৫৫), দাপা ইদ্রাকপুর এলাকার মহন মিয়া (৩২) ও শিহাচর লালখাঁ এলাকার বাদল (৪০)। 

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। এছাড়াও তারা ফতুল্লায় আতংক সৃষ্টি করতে নাশকতার পরিকল্পনা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত