আসিফের ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদে রাজধানীতে মৌন মিছিল

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১২:১৩ পিএম

সঙ্গীতশিল্পী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরের একটি মন্তব্য ঘিরে গত কয়েকদিন ধরেই চলছে আলোচনা-সমালোচনা। তিনি দেশের ফুটবলার এবং ফুটবলাঙ্গন নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। এর প্রতিবাদে রাজধানীতে মৌন মিছিল করলেন সাবেক ফুটবলার ও ফুটবল সংশ্লিষ্টরা।

আজ বুধবার জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেইট থেকে শুরু ফুটবলঙ্গনের মানুষদের মৌন মিছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবরের ফুটবল ও ফুটবলারদের নিয়ে আপত্তিকর মন্তব্যে ক্ষমা চাওয়ার দাবীতে সাবেক, বর্তমান ফুটবলার ও ফুটবল সংগঠকরা এ মৌন মিছিলে অংশ নিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে আসিফ বলেছিলেনন, ‘আগামী ২৪ তারিখ আবাহনী-মোহামেডান ফুটবল খেলা আছে, কুমিল্লা স্টেডিয়ামে। এই সমস্যা শুধু কুমিল্লার নয়, প্রতিটি জেলার স্টেডিয়াম অকুপাই করে রেখেছে ফুটবল। যেখানে ফুটবলের কাজ নেই, সেখানেই স্টেডিয়াম অকুপাই করে রেখেছে। ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, এটা আমি সরাসরি বলতে চাই। কারণ, ক্রিকেট একটা ডিসিপ্লিনড খেলা, আভিজাত্যের খেলা এটি, এখানে অনেক নিয়মকানুন আছে, রেকর্ডের খেলা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত