শাপলা চত্বর গণহত্যা মামলা

২ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ ট্রাইব্যুনালের

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০১:২৫ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত গণহত্যা-নির্যাতন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকল আসামির বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। 

বুধবার (১২ নভেম্বর) ট্রাইব্যুনাল সদস্য মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এই আদেশ দেন এবং পরবর্তী শুনানির জন্য আগামী ১২ নভেম্বর তারিখ নির্ধারণ করেন। 

এই মামলায় আসামি রয়েছেন-শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ২১ জন। আজ এ মামলায় হাজির করা হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্লা নজরুল ও সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানকে। 

অপরদিকে, চট্টগ্রামের জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১২ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। এ মামলায় হাজির করা হয় সাবেক সংসদ সদস্য ফজলে করিমসহ ৫ জনকে। 

এছাড়া রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলা ও চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত