শেরপুরের নকলায় বস্র ও পাট মন্ত্রনালয়ের, পাট অধিদপ্তর বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটবীজ চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নেন ৭৫ জন কৃষক কৃষাণী। ‘সোনালী আঁশের সোনার দেশ-পরিবেশ বান্ধব বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নকলা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক বীজ বিএডিসি মো. খলিলুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাবাসসুম মকবলা দিশা, পাট কর্মকর্তা আইয়ুব আলী, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা জাকিয়া জান্নাত।
এ প্রশিক্ষণে বীজ থেকে পাটবীজ তৈরির পদ্ধতি, সার প্রয়োগ পদ্ধতি, বীজতলা তৈরি পদ্ধতি সহ বীজ উৎপাদনের সকল বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
