খুলনায় নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৬:০০ পিএম

খুলনায় রূপসা নদীতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ শেখ মহিদুল হক মিঠুর (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে রূপসা রেলব্রিজ সংলগ্ন পাওয়ার প্লান্টের (জাবুসা) সামনের নদীর চর থেকে নৌ পুলিশ তার লাশ উদ্ধার করে। রূপসা নৌ পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) জিন্নাত আলী এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ৯ নভেম্বর রাত ১১টার দিকে পূর্ব রূপসা ঘাটে যাত্রীবাহী ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয় মিঠু। ঐদিন রাতে তিনি পেশাগত দায়িত্ব পালন শেষে রূপসা উপজেলার তালিমপুর গ্রামের বাড়ি ফিরছিলেন। তিনি খুলনা মহানগরীর সন্ধানী ক্লিনিকের প্রশাসনিক (অ্যাডমিন) কর্মকর্তা পদে কর্মরত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত