হবিগঞ্জে নুরুল হক নুর

আ.লীগের নিরপরাধ কর্মীরা যেকোনো দলে যোগ দিতে পারেন

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০২:২৪ এএম

আওয়ামী লীগের যেসব নেতাকর্মী কোনো অন্যায়-জুলুম করেনি, তারা যে কোনো দলে যোগ দিতে পারেন। গণ অধিকার পরিষদ তাদের গ্রহণ করতে রাজি আছে। ৫ আগস্টের পর মামলা-বাণিজ্য করে অনেক নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য কিছুটা ভুলভাবে উপস্থাপিত হয়েছে। তিনি এর ব্যাখ্যা দিয়ে বলেছেন, আওয়ামী লীগের যারা নিরপরাধ, তাদের মামলা দিয়ে হয়রানি করা হবে না, তার এ বক্তব্যের সঙ্গে গণ অধিকার পরিষদও একমত। আওয়ামী লীগের নিরপরাধ সাধারণ নেতাকর্মীদের জন্য সব রাজনৈতিক দল উন্মুক্ত। তারা জামায়াত, বিএনপি, গণ অধিকার পরিষদ যে দল ভালো লাগে সে দলে যোগ দিতে পারেন। গতকাল বুধবার বিকেলে স্থানীয় পৌরসভা মাঠে হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে দলীয় মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমানের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এসব কথা বলেন। সংগঠনের জেলা সহসভাপতি মো. সিরাজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। এ ছাড়া সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। ভিপি নুর আরও বলেন,  আগামী নির্বাচন বানচাল করার জন্য দেশি-বিদেশি চক্রান্ত চলছে। সব ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত