ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় জয়পুরহাট শহরের আবুল কাশেম ময়দান থেকে একটি মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে পাঁচুর মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ডা.ফজলুর রহমান সাঈদ, সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান সহ আরও অনেকই।
মিছিল শেষে তারা শহরের জিরো পয়েন্টে অবস্থান অবস্থান কর্মসূচি পালন করেন।
