ডা জাহিদ হোসেন

জাতীয় নির্বাচনকে ঘিরে একটি দল পানি ঘোলা করার চেষ্টা করছে

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এজেএম জাহিদ হোসেন বলেছেন, আজকে (বৃহস্পতিবার) কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এটাকে আমরা ধন্যবাদ জানাই। এটাকে আমরা অভিনন্দন জানাই এবং এটি জনগনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। এতে জনগণের অর্থের সাশ্রয় হবে। জনগণ জাতীয় নির্বাচনে ভোট দিতে সেই সময় তাদের হাতে আরেকটি ব্যালট পেপার দেওয়া হবে। কাজেই একে সাধুবাদ জানাই।

বৃহস্পতিবার বিকাল ৩টায় দিনাজপুর শহরে উপশহরস্থ একটি কমিউনিটি সেন্টারে দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ উপলক্ষে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

জামায়াতে ইসলামীর উদ্দেশে তিনি বলেন, আমরা চাই এই বিষয়গুলো নিয়ে যারা পানি ঘোলা করার চেষ্টা করছে, দাবি জানাচ্ছে কিন্তু আপনারা (জামায়াত) তো এতদিন প্রস্তাবই দেন নাই। এখন আপনারা সুর তুলেছেন পিআর চাই, সংসদে উচ্চ কক্ষে এটা চাই তো ওটা চাই। আরে আপনাদের তো কোন প্রস্তাবই দেন নাই। এখন আপনারা হঠাৎ করে প্রস্তাব দিয়ে পানি ঘোলা করে স্বৈরাচারের পথ সুফল করার স্বৈরাচারের যাতে ঘুরে আসতে পারে আর মানুষ যাতে ১৪-তে ভোট দিতে পারলো না বা ১৮-তে রাতের বেলায় ভোট হলো, ২৪-এ প্রার্থী পাওয়া গেল না। মানুষের অধিকার প্রয়োগ করতে পারছে না। আজকে গণতন্ত্রকে আপনারা ফেলে দিতে চান।

তিনি আরও বলেন, ২০২২ সালের ডিসেম্বরে প্রথম ২৭ দফা দাবি দিয়েছে। তার পরবর্তী বছর ৩১ জুলাই ৩১ দফা দাবি জানিয়েছে। ৩১ দফার মধ্যে বিএনপি বলেছে প্রধানমন্ত্রী পদে ২ বারের বেশি বসা যাবে না। পাশাপাশি যত ধরনের সংস্কারের কথা এই ৩১ দফার মধ্যে আছে। ২০২৪ সালের ৫ আগস্টের পরে ছাত্র-জনতা তথা সারা দেশের মানুষের আন্দোলনের স্বৈরাচার পালিয়ে গেছে। তার পরবর্তীতে অনেকে অনেক কথা বলছে। কিন্তু কেউ কি খেয়াল করেছে বিএনপি কি বলেছে। বিএনপি সব সময় দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য এবং এই কুশাসন থেকে বের হয়ে সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য। তার প্রস্তাবনা নিয়ে জনগনের কাছে বিএনপি ঘুরে বেড়াচ্ছে।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট নাগরিক ব্যক্তিত্ব শাহ মবিন জিন্নাহ, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী মঙ্গলিয়া, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হালিম, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক ফেরদৌসা রহমান, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের আহ্বায়ক প্রকৌশলী মঞ্জুর মোর্শেদ সুমন, দিনাজপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহেদ রিয়াজ চৌধুরী পিম, চেম্বারের সাবেক সভাপতি রেজা হুমায়ুন চৌধুরী ফারুক ও সুজাউর রব চৌধুরী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত