দিনাজপুরে পুলিশি বাধায় জাপার কর্মী সমাবেশ পণ্ড

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম

পুলিশি বাধায় পণ্ড হয়েছে দিনাজপুরে জাতীয় পার্টির জেলা কমিটির কর্মী সম্মেলন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে দেশে রাজনৈতিক হুমকি থাকায় এবং কর্মী সম্মেলন আয়োজনে প্রশাসনের অনুমতি না থাকার কথা উল্লেখ করে সম্মেলনে বাধা দিয়েছে কোতয়ালী থানা পুলিশ।

শুক্রবার বিকাল ৩টা থেকে ওই কর্মী সম্মেলন আয়োজন ছিল দিনাজপুর প্রেস ক্লাবের ভাড়া নেওয়া মিলনায়তনে। সম্মেলনে অংশ নিতে নেতাকর্মীদের সম্মেলন কক্ষ অবস্থান গ্রহনের পুর্ব মুহূর্তে তাদের হটিয়ে দেয় পুলিশ। পরে কালিতলাস্থ দলীয় কার্যালয়ের সামনে পথ সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন জাতীয়পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল এবং সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জুলফিকার হোসেন।

মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, তিন চার মাস ধরে জাতীয় পার্টকে বাধা দেওয়া হচ্ছে। যতই বাধা আসে পরের বার বেশি লোক নিয়ে আমরা আসি। উত্তরবঙ্গ অচল করার ক্ষমতা আমাদের আছে। কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই। যদি না নেয় আরেকবার ১৯৯১ হবে। জাতীয় পার্টি ডিসি অফিসে লাথি মেরেছে, ডিসির কলার ধরেছে। আমরা কাউকে পরোয়া করি না। আমরা রাজনীতি করি, জেল জুলুমের জন্য প্রস্তুত। শান্তিপূর্ণ দল জাতীয় পার্টি। কিছু ছোট দল আমাদেরকে দোসর বলে। কারণ জাতীয় পার্টি ভোট করলে তাদের ভোটের হিসাব থাকবে না। দোসর বলে জাতীয় পার্টি ৪০ বছরের পুরাতন। আমরা ৯টা ভোট করেছি। ভাল ফল করেছি। তাই অনেকে ভোটের মাঠ রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। জাতীয় ভোটের সময় গজিয়ে উঠা দল নয়। জাতীয় পার্টি সরকারে ছিল বিরোধী দলেও ছিল।

জাতীয় পার্টি আবারো ক্ষমতায় আসবে উল্লেখ করে তিনি আরো বলেন, জাতীয় পার্টিকে ছাড়া কোন সুষ্ঠ নির্বাচন হবে না। জাতীয় পার্টিকে বাদ দিয়ে জোর করে ভোট করা হলে সেই ভোট নিষ্কৃষ্ট ভোট হবে। সংশ্লিষ্টরা শপথ ভঙ্গের জন্য দায়ী হবেন। সেই সরকার টিকবে না। সেই সরকারের পতন হবে। দেশে বারবার গন বিপ্লব হবে। বিপ্লব থেকে বাঁচতে জাতীয় পার্টিকে ভোটে অংশ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি প্রশ্ন করেন, ভোটে অংশ গ্রহণ করা যদি অপরাধ হয়ে থাকে ৭৭ গণ ভোটে সেই সরকার ৯৮ শতাংশ ভোট পেয়েছিল। ৭৯-তে গণ ভোট হয়েছিল, সেখানে অভিযোগ আছে। ৮৬তে জামায়াত অংশ গ্রহণ করেছিল সেটা বিএনপি এক তরফা বলে, বিএনপি ১৫ ফেব্রুয়ারিতে ভোট করেছে। কোন দল কখন কোথায় এক তরফা ভোটে অংশ গ্রহন করেনি। ৮৮ ভোটে আ.স.ম রব অংশ গ্রহণ করেছে। আজকে জাতীয় পার্টি ভোটে অংশ গ্রহণ করেছে এজন্য জাতীয় পার্টিকে ভোটের মাঠ থেকে বাদ দেওয়ার যে হীন প্রক্রিয়া হচ্ছে এই হীন প্রক্রিয়া গণতন্ত্রের জন্য ক্ষতিকর দেশের জন্য ক্ষতিকর জাতীর জন্য অশনি সংকেত। তিনি বহুত্ববাদের বাংলাদেশ গড়তে সকলে নিয়ে ফ্রী ফেয়ার ইলেকশনের দাবি জানিয়েছেন।

এব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, জাতীয় পার্টি কর্মী সম্মেলন করার জন্য জেলা প্রশাসন বরাবর আবেদন করেছিল। কিন্তু সেখান থেকে তাদের অনুমতি প্রদান করা হয়নি। তাই আমরা তাদের প্রোগ্রাম করতে দেইনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত