ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে আফগান সেলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পাকিস্তান। সরকার জানায়, গ্রেপ্তারকৃতরা টিটিপির সাথে যুক্ত এবং পুরো নেটওয়ার্কটি আফগানিস্তানে থাকা উচ্চপর্যায়ের নেতৃত্বের নির্দেশে পরিচালিত হয়ে আসছিল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে যে, সরকারি তথ্য অনুযায়ী, টিটিপি কমান্ডার দাদুল্লাহ টেলিগ্রামের মাধ্যমে হামলার নির্দেশ দেন এবং আত্মঘাতী হামলাকারীকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢোকার ব্যবস্থাও করেন। গোয়েন্দা ব্যুরো ও কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট যৌথভাবে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেন।
তদন্তকারীদের জানান, টিটিপি কমান্ডার সাঈদ-উর-রহমান ওরফে দাদুল্লাহ টেলিগ্রামের মাধ্যমে হামলার নির্দেশ দেন ও আত্মঘাতী হামলাকারীর ছবি পাঠান। হামলাকারী ছিলেন আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের বাসিন্দা।
পাকিস্তানের গোয়েন্দা ব্যুরো ও কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট যৌথ অভিযানে এদের গ্রেপ্তার করেন। সাম্প্রতিক সময়ে পাকিস্তানে সহিংসতা বেড়ে যাওয়ায় ইসলামাবাদ ও কাবুলের সম্পর্ক আরও উত্তেজিত হয়েছে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলাকে নির্মম সন্ত্রাসী ঘটনা উল্লেখ করে আফগানিস্তানকে শান্তি সহযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান।
