সুইডেনে বাস দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১১:২৬ এএম

সুইডেনের রাজধানী স্টকহোমে একটি ডাবল ডেকার বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাসস্ট্যান্ডে ঢুকে পড়ে। এ ঘটনায় তিন জন নিহত ও তিন জন আহত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে কোনো যাত্রী না থাকলেও বাসস্ট্যান্ডে থাকা যাত্রীদের ওপরেই ধাক্কা লাগে। ঘটনায় বাসটির সামনের অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে বিবেচনা করছে স্থানীয় পুলিশ। বাসচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুইডিশ সংবাদ সংস্থা টিটির খবরে বলা হয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, ‘এ ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে এই মুহূর্তে আমাদের চিন্তা ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবার নিয়ে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত