আখাউড়া বিএনপি প্রার্থী মুশফিক

‘বিএনপি ১৭ বছর ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছে’

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৩:০১ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. মুশফিকুর রহমানের বলেছেন, বিএনপি ১৭ বছর ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছে।

তিনি বলেন, আমরা জনগণের ভোটে বিশ্বাস করি। আগামী ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচন হবে ইনশাল্লাহ। যে যত কথাই বলুক সকল দল নির্বাচনে অংশ নেবে। তিনি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 

শনিবার (১৫ নভেম্বর) সকালে নিজ নির্বাচনী এলাকায় আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে মো. মুশফিকুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ফ্রেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচনের তারিখ দিয়েছে। নির্বাচনের সঙ্গে গণভোট দিয়েছে। নির্বাচনের দিন গণভোট হলে ক্ষতি কি। জনগণ যা চায় তাই হবে। মানুষ নির্বাচন চায়। আর নির্বাচনের কোনো বিকল্প নেই।

এর আগে মুশফিকুর রহমান আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে আখাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছলে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানায়। এসময় তার সঙ্গে ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি  ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাসির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত