ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৭৯২

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় ৭৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৩৪৭ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩ হাজার ৮৫৮ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮০ হাজার ২৪৩ জন। মারা গেছেন ৩৩১ জন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত