নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, পথচারী আহত

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১০:৩০ এএম

রাজধানীর নিউ ইস্কাটন রোডে আজ রবিবার (১৬ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক পথচারী আহত হয়েছেন। আহত ব্যক্তি আবদুল বাসির (৫০), যিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বাংলামোটরের দিকে হেঁটে অফিসে যাচ্ছিলেন, সেই সময় ওয়াক্ফ ভবনের সামনে ককটেল বিস্ফোরিত হয়। তার পায়ে ও হাতে জখম হয়েছে।

আহত আবদুল বাসির গণমাধ্যমকে জানান, ‘প্রতিদিনের মতো আজও অফিসে যাচ্ছিলাম। ওয়াক্ফ ভবনের সামনে হঠাৎ বিস্ফোরণ ঘটলো। আমার ধারণা, এটি উড়ালসড়কের ওপর থেকে ছুড়ে মারা হয়েছে।’

উল্লেখ্য, এ ঘটনা এমন এক সময় ঘটেছে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাই–আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার জন্য প্রস্তুতি নিচ্ছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে এই মামলার রায় আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত