ঢাকার ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইকোনমিক্স, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট ২০২৫ (আইসিইবিটিএম ২০২৫) সম্পন্ন হলো ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রপ্রনারশিপ (এসবিই)-এর আয়োজনেই।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সম্মেলনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনীতে উপস্থিত ছিলেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ. হোসেইন, উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম, উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড, এসবিই’র ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. রাইসুল আওয়াল মাহমুদ, সম্মেলনের জেনারেল চেয়ার অধ্যাপক ড. মো. মামুন হাবিব, এবং ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এ কে এম শাহনেওয়াজ। এছাড়াও উপস্থিত ছিলেন আইইউবির ট্রাস্টি ওয়াজিদ আলী খান পন্নী, ট্রাস্টি হুসনে আরা আলী, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সমাপনী অনুষ্ঠানে সম্মেলনের সেরা ছয়টি প্রবন্ধকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়।
সম্মেলনের দ্বিতীয় দিনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি অফ মালায়ার অধ্যাপক ড. রাজাহ রাসিয়াহ এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ডা. আহমাদ আহসান। এই সেশনের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব এবং যুক্তরাজ্যের লিডস ট্রিনিটি ইউনিভার্সিটি ও সিআইটিএলের অধ্যাপক ড. বেন বাভেফপেফে।
শিল্পখাতের প্রতিনিধিদের সঙ্গে ‘ইন্ডাস্ট্রি টক’ এবং ‘অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রি ডিসকাশন’ শীর্ষক বিভিন্ন আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
শিক্ষাক্ষেত্রের প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করেন। এর মধ্যে ছিলেন চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এমএম নূরুল আবসার, সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান খান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক ড. ওয়ারেসুল করিম, আইইউবির অধ্যাপক ড. নজরুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুবুর রহমান, যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিজনেস স্কুলের অধ্যাপক ড. জনাথন লিউ, যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. ডেরেক ওয়েস্টফল, যুক্তরাষ্ট্রের অধ্যাপক ড. মো. সরদার, মালয়েশিয়ার ইউসিএসআই ইউনির্ভাসিটির অধ্যাপক ড. আকতার হোসেন, মালয়েশিয়ার ইউনিভার্সিটি অফ নটিংহামের অধ্যাপক ড. মানিয়াম কালিয়ানান, অস্ট্রেলিয়ার কার্টিন ইউনির্ভাসিটির অধ্যাপক ড. রুহুল এ সেলিম, এবং সংযুক্ত আরব আমিরাতের শারজাহ মেরিটাইম অ্যাকাডেমির ড. ফেরদৌস সালেহীন।
শিল্পখাতের প্রতিনিধি হিসেবে আলোচনায় অংশ নেন রহিমআফরোজের গ্রুপের ডিরেক্টর নিয়াজ রহিম, আব্দুল মোনেম গ্রুপের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক এএসএম মাইনুদ্দিন মোনেম, এসিআই-এর ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, এমেকা হেনরি ইগসন (কানাডা), এনার্জিপ্যাকের রেজওয়ানুল কবীর, বিএএফএফএ-এর কবীর আহমেদ, এবং আব্দুল মোনেম ইকোনমিক জোনের পরিচালক এ গফুর।
সম্মেলনের অন্য আয়োজনের মধ্যে ছিল তিনটি প্যারালেল সেশন, যেখানে দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা ১০৬টি গবেষণাপত্র ও ১২টি পোস্টার উপস্থাপন করেন। এছাড়াও “মিট দা জার্নাল এডিটর্স” শীর্ষক একটি সেশন অনুষ্ঠিত হয়, যেখানে প্রবন্ধের রচয়িতারা প্রকাশিতব্য জার্নালের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন।
এবারের এই আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, মালয়েশিয়া, ভারত, পোল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতসহ ১২টিরও বেশি দেশ থেকে ৩০০ শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং শিল্পখাতের নেতৃস্থানীয় ব্যক্তি অংশগ্রহণ করেন।
বাংলাদেশ এক কদম এগোলে পাকিস্তান দুই কদম এগোবে