গাজীপুরে ট্রাকচাপায় পথচারী নিহত

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম

গাজীপুরে ট্রাকচাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। শনিবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে মহানগরীর বোর্ডবাজারের বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় জানায়, রাত ৮টার দিকে  আনুমানিক ৩৫ বছরের এক যুবক মহাসড়ক পার হওয়ার সময় বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। এই ঘটনার জের ধরে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে। 

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলোচনা করে বিক্ষুব্ধদের সরিয়ে দিলে রাত ৯ টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ট্রাকসহ চালকে আটকের চেষ্টা চলছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত