রায়ের পর ট্রাইব্যুনালের সামনে জনতার উল্লাস

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

রায়ের খবর প্রকাশ হতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে উল্লাস প্রকাশ করেন সাধারণ জনতা। এ সময় নানা স্লোগান দিতে থাকে জনতা। এ সময় জনতার মাঝে মিষ্টি বিতরণও করতে দেখা যায়। বিভিন্ন গণমাধ্যমের কাছে নিজেদের সন্তুষ্টির কথা জানান জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যরা।

এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত