মহাসড়ক অবরোধের ঘটনায় মামলা আসামি ৫০

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১২:১১ এএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহসড়কে গাছ ফেলে অবরোধ করার ঘটনায় মামলা করেছে পুলিশ। এতে আসামি করা হয়েছে ৫০ জনকে। গত রবিবার রাতে মাদারীপুরের কালকিনি থানায় সন্ত্রাস দমন আইনে মামলাটি করা হয়। পরে রাতেই এজাহার নামীয় আসামি মহিউদ্দিন হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন।

পুলিশ জানায়, গত রবিবার ভোরে দলীয় নেতাকর্মীদের নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুরে জড়ো হন মীর গোলাম ফারুক। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাদারীপুর জেলা কমিটির সদস্য, কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। পরে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এ সময় শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হলে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার ঘোষণা দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত