অকাল প্রয়াত ওড়িশার জনপ্রিয় গায়ক হুমান সাগর

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০২:৪৭ পিএম

৩৪ বছর বয়সেই মারা গেলেস ওড়িশার জনপ্রিয় সংগীতশিল্পী হুমান সাগর। একের পর এক সুপারহিট গানে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করা এই তরুণ গায়কের অকাল প্রয়াণে ওড়িয়া  সংগীত জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। খুব অল্প সময়ের মধ্যেই সুরের মূর্ছনায় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন হুমান। হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার ১৭ নভেম্বর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী। একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়াই তার মৃত্যুর কারণ। বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন এই তারকা। 

চিকিৎসকরা জানিয়েছেন, গায়কের শরীরে ফুসফুসের গুরুতর সংক্রমণ দেখা দেয়। এর সঙ্গে তার যকৃৎ (লিভার), হৃদযন্ত্র (হার্ট) ও কিডনিও বিকল হয়ে যায়। এমনকি, রক্ত জমাট বাঁধার সমস্যাও দেখা দিয়েছিল। মূলত, গত ১৪ নভেম্বর তাকে ভুবনেশ্বরের ‘এইমস’ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত