বিক্রির জন্য মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও সংরক্ষনের অপরাধে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে দু’টি ফার্মেসির মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
আজ মঙ্গলবার দুপুরে জেলার টঙ্গীবাড়ি উপজেলার দীঘিরপাড় বাজারে অভিযান চালিয়ে ওই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আসিফ আল আজাদ।
তিনি জানান, এদিন দুপুর ১ টা থেকে ১ টা পর্যন্ত দীঘিরপাড় বাজারে অভিযান চালান। এসময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও সংরক্ষন করায় বাজারের রহমানিয়া আজাদ ফার্মেসির মালিক মো. দেলোয়ার হোসেনকে ৫ হাজার টাকা ও আল আজিজ ড্রাগ হাউজের মালিক মো. নবীদুর রহমানকে ১২ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা স্যানিটারি পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন।
রাঙ্গাবালীতে ঘরে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ, স্বাক্ষরিত চিরকুট ঘিরে ‘রহস্য’