মুশফিকুর রহিমের জন্য আগামীকাল বুধবারের দিনটি বিশেষ হবে। ক্যারিয়ারের ১০০তম টেস্ট খেলতে নামবেন তিনি, মিরপুরে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। মুশফিকের সেই মাইলফলের আগে আজ মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ হারিয়েছে ভারতকে।
২২ বছর পর ফুটবলে ভারতকে হারালো বাংলাদেশ। দেশের দারুণ এই জয়ের পর ফেসবুকে পোস্ট দিয়েছেন মুশফিক।
ম্যাচে বাংলাদেশ দলের একমাত্র গোলদাতা শেখ মোসালিনের ছবি দিয়ে মুশফিক লেখেন, 'কি দারুণ জয়! ফুটবল ভারতের বিপক্ষে বহুল প্রতীক্ষিত জয়, সবাই ভালো করেছে!!'
