মুন্সীগঞ্জ সদর উপজেলার হাতিমারা এলাকায় কাভার্ডভ্যানের চাপায় আকলিমা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় পেয়ারাবেগম (৫০) নামে আরেক নারী গুরুতর আহত হন। দুর্ঘটনা ঘটে বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়কে। পুলিশ ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটক করেছে।
নিহত আকলিমা বেগম সিরাজদীখান উপজেলার খোরশাই গ্রামের প্রয়াত সিরাজুল শেখের স্ত্রী। গুরুতর আহত পেয়ারাবেগম একই উপজেলার দেবপোড়া গ্রামের প্রয়াত আফজাল শেখের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই নারী সিরাজদীখান থেকে হাতিমারা এলাকায় মেলায় কাপড় কিনতে এসেছিলেন। মেলার কাছে রাস্তা পারাপারের সময় শাহ সিমেন্টের একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর দুই নারীকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকলিমা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পেয়ারাবেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, “শাহ সিমেন্টের ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে।
