মাগুরায় পাসপোর্ট করাতে এসে রোহিঙ্গা যুবক আটক

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১২:৩৮ এএম

মাগুরায় পাসপোর্ট করাতে এসে মো. রিয়াস (২৪) নামের এক রোহিঙ্গা যুবক পুলিশের হাতে আটক হয়েছেন। গতকাল বুধবার দুপুরে মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ওই যুবককে আটক করা হয়।

জানা গেছে, মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে মো. রিয়াস নামের এক রোহিঙ্গা যুবক পাসপোর্টের জন্য আবেদন করতে গেলে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই-বাছাইয়ের সময় সন্দেহ হয় কর্তব্যরত কর্মকর্তার। এনআইডিতে তার নাম মো. রিয়াস (২৪), পিতার নাম রতন আলী মৃধা এবং ঠিকানা উল্লেখ ছিল শ্রীপুর উপজেলার আমতৈল গ্রাম।  জিজ্ঞাসাবাদের একপর্যায়ে যুবক স্বীকার করেন যে তিনি রোহিঙ্গা এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছেন। তিনি জানান, তার প্রকৃত নাম মো. রিয়াজ, বাবার নাম মো. ইলিয়াস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত