বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে প্রদত্ত ত্রয়োদশ সংশোধনী মামলার রায়কে ‘বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্মদাতা’ হিসেবে আখ্যায়িত করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে আদালত প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি মনে করি আজকের এই রায়টা খুবই ঐতিহাসিক। বাংলাদেশের জন্য এটা ঐতিহাসিক। গত ১৫ বছর ধরে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু ছিল, তার সূচনা হয়েছিল বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে দেওয়া সেই রায়ের মাধ্যমে।’
ড. শরীফ ভূঁইয়া আরও বলেন, ‘সেই রায়টি ছিল অত্যন্ত বাজে, আইনগত ত্রুটিতে ভরপুর এবং উদ্দেশ্যপ্রণোদিত। এত খারাপভাবে লেখা একটি রায় আর লেখা সম্ভব নয় বলে আমার মনে হয়। এই রায়ের মাধ্যমেই বাংলাদেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং বিচার বিভাগের স্বাধীনতা ধ্বংস করা হয়েছে।’
তিনি উল্লেখ করেন, বিচারপতি খায়রুল হক গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে সেই রায় দিয়েছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে সেই রায়ই গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতাকে ধ্বংস করেছে। ফলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রতি জনগণের আস্থা ও ভাবমূর্তি গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
ড. শরীফ ভূঁইয়া আজকের আপিল বিভাগের রায়ের প্রশংসা করে বলেন, ‘আজ আপিল বিভাগ সুযোগ পেয়েছিলেন সুপ্রিম কোর্টের মাধ্যমে দেশের যে ক্ষতি করা হয়েছিল, তা সংশোধনের। তারা যথাযথভাবে সেটি করেছেন। পুরো রায়টিই বাতিল করে দিয়েছেন। এ কারণে আজ বাংলাদেশের জন্য একটি অত্যন্ত ঐতিহাসিক দিন।’
‘দিনের ভোট রাতে হবে না, আর মৃত কেউ ভোট দিতে পারবে না’
‘খায়রুল হকের রায়ে পরতে পরতে ভুল ছিল’