জামায়াতের আমির

আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০২:২৮ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে। এ সময় অন্যান্য দলকে সতর্ক করে তিনি বলেন, বিগত দিনের মতো যদি কেউ ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করে, তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

শনিবার (২২ নভেম্বর) সকালে ঝালকাঠির নেছারাবাদ মাদরাসা ময়দানে জাতীয় প্রতিনিধি সম্মেলনে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। 

সম্মেলনে দলের প্রতিনিধিদের সকল জুলুম, ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে এবং কারো রক্তচক্ষু তোয়াক্কা না করেই ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের আমির।

নেছারাবাদী হুজুর মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাধারণ সম্পাদক আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালসহ আরও অনেকে।

সম্মেলনে উপস্থিত ছিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত