মুন্সীগঞ্জে শিয়ালের কামড়ে দুই নারী আহত

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম

মুন্সীগঞ্জ সদরে শিয়ালের কামড়ে দুই নারী আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার আটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত নারী ফাতেমা বেগম (৪০) ও ফজিলা বেগমকে (৩০) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত ফজিলা বেগম জানান, সন্ধ্যা ৫টার দিকে ঘর থেকে বের হয়ে বাইরে হাঁটাহাঁটি করছিলেন। এমন সময় হঠাৎ পাশের ঝোপ থেকে একটি শিয়াল এসে তার পায়ে কামড় দেয়। এর আগে প্রতিবেশী ফাতেমা বেগমকেও কামড় দিয়েছে শিয়ালটি। পরে স্বজনরা তাদের হাসপাতালে নিয়ে যায়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আতাউর করিম জানান, সন্ধ্যায় শিয়ালের কামড়ে আহত দুই নারী চিকিৎসা নিয়েছে। আহত নারী ফাতেমার হাতে ও ফজিলার পায়ে কামড়ের আঘাত ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত