মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন

সভাপতি মান্নান, সেক্রেটারি মায়াজ, সাংগঠনিক সম্পাদক শামীম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৮:১০ পিএম

মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের ২০২৫-২৭ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ২৩ নভেম্বর রবিবার বিকালে মতলব উত্তর অনলাইন ও প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কমিটি ঘোষণা করেন মতলব উত্তর অনলাইন প্রেস ক্লাবের উপদেষ্টা ও দৈনিকসময়ের আলোর স্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন।

নব গঠিত ১৭ সদস্য কমিটির সভাপতি আব্দুল মান্নান (নিউজ টুয়েন্টিফোর ডটকম), দৈনিক বাংলাদেশ সমাচার) সিনিয়র সহ-সভাপতি মো. মাহফুজুর রহমান (সময়ের কণ্ঠস্বর, মতলব টুডে) সহ-সভাপতি মোহাম্মদ দৌলত হোসেন আবির (স্বদেশ টিভি) সাধারণ সম্পাদক তানজিমুল হাসান মায়াজ (টুডে টাইমস), যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হক (যায়যায়দিন), সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. শামীম মিয়াজী (দৈনিক ডেসটিনি, দৈনিক চাঁদপুর দিগন্ত) সহ-সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান (বাংলার অধিকার), প্রচার সম্পাদক মো. রাজিব সৈয়াল (প্রেস নিউজ টুয়েন্টিফোর ডটকম), দপ্তর সম্পাদক গাজী এমদাদুল মানিক (প্রিয় চাঁদপুর), ধর্ম বিষয়ক সম্পাদক মো. আফজাল খান (চাঁদপুর নিউজ টিভি), অর্থ বিষয়ক সম্পাদক তানজির আহমেদ তফাদার (সানি) (নাগরিক এক্সপ্রেস), তথ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. আবু হানিফ মিলন (মতলব বার্তা)।

কার্যকরী সদস্য- আবুল মনসুর আব্দুল হালিম (প্রেস নিউজ টুয়েন্টি ফোর ডট কম), আশেক মাহমুদ সংগ্রাম (কালের কথা) শফিকুল ইসলাম (প্রেস নিউজ টুয়েন্টি ফোর ডট কম), জাহিদ হাসান (বিশ্বাসী কণ্ঠ) মো. মাহফুজ আলম (কৃষাণ মাঝি)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত