৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে মিয়ানমার উপকূলে। গতকাল রবিবার স্থানীয় সময় সকাল ১০টা ৩৯ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। মিয়ানমারের পাশাপাশি প্রতিবেশী
থাইল্যান্ডেও ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে আন্দামান সাগরে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
একই দিনে ভূমিকম্পে কেঁপেছে ইন্দোনেশিয়ায়ও। দেশটির পূর্বাঞ্চলের উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা অঞ্চলে আঘাত হানে ৫.২ মাত্রার ভূমিকম্প। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূকম্পন সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তি। তবে ইন্দোনেশিয়াতেও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
