দিনাজপুরে প্রথম বারের মতো বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে দিনাজপুর গোর-এ শহীদ বড়ময়দানে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ মোফাজ্জল হোসেন দুলাল।
এসময় সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবুসহ বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে দেশের মোট ৮টি দল অংশ গ্রহণ করছে। উদ্বোধনের পর মাঠে মুখোমুখি হন বগুড়া জেলা দল ও রংপুরের সেন্টোস ক্লাব। প্রথম খেলায় রংপুরের সেন্টোস ক্লাব ১-০ গোলে বিজয়ী হয়।
২৭ নভেম্বর রাজশাহীর কিশোর ফুটবল একাডেমী ও দিনাজপুরের তারেক ফুটবল একাডেমী, ২৮ নভেম্বর ঠাকুরগাঁওয়ের এমসিএল ফুটবল একাডেমি ও নীলফামারীর মিহীর স্পোটিং ক্লাব এবং ২৯ নভেম্বর সিরাজগঞ্জের সবুজ সংঘ ইয়াংস্টার ক্লাব ও পঞ্চগড়ের টু স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমী মুখোমুখি হবেন। আগামী ১ ডিসেম্বর প্রথম ও ২ ডিসেম্বর দ্বিতীয় সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে।
