বগুড়ায় ছেলে-মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০১:০২ পিএম

বগুড়ার শাজাহানপুরে এক নারীর ঝুলন্ত ও তার দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মাঝিড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক ঘটনাটি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে ওসি জানান, সকালে মা ও দুই শিশু সন্তান ঘুম থেকে না ওঠায় এবং দরজা বন্ধ দেখে তাদের স্বজনরা ডাকাডাকি শুরু করেন। পরে ঘরের দরজা খুলে তারা মায়ের ঝুলন্ত মরদেহ ও বিছানায় দুই শিশুর গলাকাটা মরদেহ দেখতে পান। এ অবস্থায় তারা পুলিশে খবর দেন।

ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করতে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। 

ওসি জানান, গৃহবধূ দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন নাকি অন্যকিছু ঘটেছে, তা তদন্ত শেষেই কেবল জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত