রাজধানীর মোহাম্মদপুর থানায় শুক্রবার (২৮ নভেম্বর) পরিচালিত বিশেষ অভিযানে নানা অপরাধে জড়িত ১৬ জনকে আটক করেছে থানা পুলিশ। সারাদিনের এই অভিযানে নিয়মিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও অন্যান্য অভিযোগে খোঁজ করা ব্যক্তিদের টার্গেট করে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— মো. আরিফ (২৬), মো. হারুনু অর রশিদ (৩৫), মো. হামজা (১৯), রসেল (৩০), রাজ বিশ্বাস (৩০), মো. আসলাম (৬৫), মো. লিটন (৩৫), মো. হেলাল (৪০), রানা (২৫), কনিক (২১), আরিফ (১৯), মো. তাহের (৫০), মো. আরিফুর রহমান (২৫), মো. সুমন (২০), মো. রনি (৩০) ও মো. চাঁন (১৮)।
জানা গেছে, এলাকার বিভিন্ন স্পটে সমন্বিতভাবে পরিচালিত এ বিশেষ অভিযানে মোট ১৬ জনকে আটক করে পরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
